Apan Desh | আপন দেশ

ঈদ কবে, জানাল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩২, ৮ এপ্রিল ২০২৪

আপডেট: ০২:৩২, ৯ এপ্রিল ২০২৪

ঈদ কবে, জানাল অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটি জানায়, তাদের দেশের আকাশে সোমবার চাঁদ দেখা যায়নি। এ কারণে আগামী বুধবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে পবিত্র শাওয়াল মাস। সে হিসেবে বুধবারই দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে। 

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, স্থানীয় ও বৈশ্বিক পর্যবেক্ষকদের ওপর ভিত্তি করে সোমবার এ ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল। তারা জানায়, মঙ্গলবার দেশটির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। 

সে হিসেবে বুধবার ঈদুল ফিতর পালিত হবে। এর মধ্য দিয়ে এবার পবিত্র রমজান মাস ৩০ দিন হলো। এ মাসে ৩০ রোজা পালন করতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার মুসলমানরা।

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে পালিত হয় মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বাংলাদেশে আগামী বুধবার বা বৃহস্পতিবার এ ঈদ হতে পারে। আজ সোমবার ঈদের তারিখ ঘোষণা করবে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো।  

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারী সমাজকে হেয় প্রতিপন্নকারীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: তারেক রহমান বিমান বাংলাদেশের এমডি গ্রেফতার বাড়ল এলপি গ্যাসের দাম ‘যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ অনিরাপদ’ প্লট দুর্নীতি : শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চীনে মিয়ানমারের চার মাফিয়ার মৃত্যুদণ্ড পাকিস্তান বয়কট করলেও মাঠে যাবে ভারত কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট তাপমাত্রা নিয়ে নতুন বার্তা শাকিবের সঙ্গে জ্যোতির্ময়ীর রোমান্স কেমন হবে? ইতালিতে আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ ঢাকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ আরও কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১৯৩