Apan Desh | আপন দেশ

উপেক্ষিত আরহাম খেলবেন অস্ট্রেলিয়া দলে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২০, ৮ ডিসেম্বর ২০২৫

উপেক্ষিত আরহাম খেলবেন অস্ট্রেলিয়া দলে

চলতি বছর নতুন করে জেগে উঠেছে বাংলাদেশের ফুটবল। এর পিছনে রয়েছেন এক ঝাঁক প্রবাসী ফুটবলার। যাদের অন্যতম হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ ফুটবলার এখন দেশের ফুটবলের প্রাণ ভোমরা। তার সঙ্গে রয়েছেন কানাডার শামিত সোম, যুক্তরাষ্ট্রের জিসান আহমেদ। আরও অনেকে ট্রায়াল দিয়েছিলেন। তবে এ মুহুর্তে আলোচনায় এক তরুণের নাম।

গত বছর বাংলাদেশের হয়ে বয়সভিত্তিক পর্যায়ে খেলেছেন তিনি। নাম আরহাম ইসলাম। গত বছরের নভেম্বরে কম্বোডিয়ায় এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে খেলেছিল বাংলাদেশ। সে দলে ডাক পেয়ে খেলে ছিলেন এ অস্ট্রেলিয়া প্রবাসী। 

লাল সবুজ জার্সি গায়ে সেটাই তার শেষ ম্যাচ। এরপর থেকে এক বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ দলে আর ডাক মেলেনি তার। অথচ এ সময় বয়সভিত্তিক পর্যায়ে একাধিক ম্যাচ খেলেছে দল।

আরও পড়ুন<<>>কোচকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সালাহর 

তবে বাংলাদেশের ডাকের অপেক্ষায় বসে থাকেননি তিনি। লড়াই চালিয়ে গেছেন সেখানেই। অবশেষে তার সুফলও মিলেছে। এসবিএস কাপের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ফুটবল। অনূর্ধ্ব-২০ পর্যায়ের এ টুর্নামেন্টের দলে ডাক পেয়েছেন আরহাম। 

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের হয়ে খেলার এক বছর পর এবার অস্ট্রেলিয়া দলে ডাক পেয়ে গেছেন আরহাম। সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ দলে অভিষেকও হয়ে যেতে চলেছে তার।  

চলতি মাসের মাঝামাঝিতে অস্ট্রেলিয়া জাপানের মাটিতে ত্রিদেশীয় একটি সিরিজ খেলবে। সেখানে অস্ট্রেলিয়া, জাপান বাদেও খেলবে স্পেন অনূর্ধ্ব-২০ দল। সকারুজদের এ সফরে ক্লাব দলের বিপক্ষেও ম্যাচ আছে। 

ওয়েস্টার্ন ইউনাইটেডে খেলা বাংলাদেশের আরহাম অবশ্য এ টুর্নামেন্ট খেললেই ‘অস্ট্রেলিয়ান’ হয়ে যাবেন না। এ টুর্নামেন্টে খেললে বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা শেষ হয়ে যাবে আরহামের। কারণ ফিফার আর্টিকেল ৫, অনুচ্ছেদ ৩ বলছে একজন ফুটবলার তার ক্যারিয়ারে এক বারই জাতীয়তা পরিবর্তন করতে পারেন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ