Apan Desh | আপন দেশ

আনসার

পুশইন ঠেকাতে এবার আনসার-ভিডিপি মোতায়েন

পুশইন ঠেকাতে এবার আনসার-ভিডিপি মোতায়েন

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবার মোতায়েন করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্যদের। তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে যৌথভাবে কাজ করছেন। শুক্রবার (০৫ জুন) থেকে জেলার স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে অস্থায়ী ভিত্তিতে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে শনিবার (০৬ জুন) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানান, সীমান্তের ভৌগোলিক অবস্থান ও চোরাপথগুলো সম্পর্কে স্থানীয়দের ধারণা সবচেয়ে বেশি থাকে। এ কৌশলকে কাজে লাগিয়ে রাজশাহী রেঞ্জ আনসার-ভিডিপির পরিচালকের নির্দেশনায় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্টের তত্ত্বাবধানে বিশেষ টিম গঠন করা হয়েছে।

০৮:৪৮ পিএম, ৬ জুন ২০২৬ শনিবার

আজ ইসির টেস্ট পরীক্ষা গাজীপুরে

আজ ইসির টেস্ট পরীক্ষা গাজীপুরে

আজ বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে গণনার পর ফল ঘোষণা করা হবে। এরপর সব কেন্দ্রের ভোটের হিসাব যোগ করে রিটার্নিং কর্মকর্তা মেয়র ও কাউন্সিলর পদে চূড়ান্ত ফল ঘোষণা করবেন। এবারের গাসিক নির্বাচনে সব কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) জন্য টেষ্ট পরীক্ষা। তাই আজ দৃষ্টি সবার গাজীপুরে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট করতে ইসির নির্দেশে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা জোরদার করেছে। নিরাপত্তার চাঁদরে ঢাকা হয়েছে সমগ্র সিটি করপোরেশন এলাকা। কেন্দ্রে কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা।

০১:১৫ এএম, ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement