Apan Desh | আপন দেশ

রাজধানীতে ১৪ প্লাটুন আনসার মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১১, ১৭ জুলাই ২০২৪

রাজধানীতে ১৪ প্লাটুন আনসার মোতায়েন

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে রাজধানীতে ১৪ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিকেলে প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক মো. রুবেল হোসাইন এ তথ্য জানান। 

মো. রুবেল হোসাইন জানান, চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪ প্লাটুন আনসার মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে করে বিজিবি মোতায়েন করা হয়। বুধবার (১৭ জুলাই) বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া, ফরিদপুর ও কক্সবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement