Apan Desh | আপন দেশ

আনসার-ভিডিপির জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:১৯, ২০ মে ২০২৬

আপডেট: ১২:০৬, ২০ মে ২০২৬

আনসার-ভিডিপির জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবার অনুষ্ঠিত হচ্ছে। 

দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান এবং তৃণমূল পর্যায়ের আর্থ-সামাজিক উন্নয়নে নিয়োজিত এ বৃহৎ শৃঙ্খলা বাহিনীর বাৎসরিক এ মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন<<>>রাজধানীর লেকের পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর বৈঠক

অনুষ্ঠানের সূচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত আকর্ষণীয় ও সুশৃঙ্খল কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন মঞ্চ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন। এ সময় বাহিনীর চৌকশ দলগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ গার্ড অব অনার প্রদান করে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়