Apan Desh | আপন দেশ

বোদায় ৯৬ পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫০, ২০ অক্টোবর ২০২৬

বোদায় ৯৬ পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি

ছবি: আপন দেশ

পঞ্চগড় বোদা উপজেলায় দুর্গাপূজার নিরাপত্তায় ৯৬টি দুর্গা পূজামণ্ডপে দায়িত্ব পালন করছেন ৬২৮ জন আনসার ও ভিডিপি সদস্য। সদস্যরা পালাক্রমে দিন-রাত দায়িত্ব পালন করছেন। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

জানা জেছে, পুরুষ আনসার ও ভিডিপি সদস্যরা সাত দিন এবং নারী আনসার ও ভিডিপি কর্মীরা ছয় দিনব্যাপী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে দায়িত্বে রয়েছেন ৪৩৬ জন পুরুষ ও ১৯২ জন নারী আনসার-ভিডিপি সদস্য। তারা নিজ নিজ পূজামণ্ডপে দায়িত্ব পালন করছেন। 

আরও পড়ুন<<>>নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা

উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক অমলেন্দু সাঁজোয়া এবং উপজেলা প্রশিক্ষিকা মোছা. করিমন নেছা জানান, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো পরিস্থিতিতে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে সদস্যদের।

বোদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. হারুন অর রশীদ জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়