Apan Desh | আপন দেশ

এসএসসি পাসে চাকরি মিলবে আনসারে

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:৫৯, ২৩ মার্চ ২০২৫

আপডেট: ১৪:২০, ২৪ মার্চ ২০২৫

এসএসসি পাসে চাকরি মিলবে আনসারে

আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটি ২৬তম ব্যাচ (পুরুষ) সিপাহী পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: আনসার ব্যাটালিয়ন
পদের নাম: পুরুষ সিপাহি 
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
বয়সসীমা: ১২ এপ্রিল ২০২৫ তারিখে ১৮-২২ বছর।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
 
শারীরিক যোগ্যতা-
  
উচ্চতা (সর্বনিম্ন) : সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ১.৬৭৬ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)। 
 
ওজন (ন্যূনতম) : সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)।
 
বুকের মাপ: সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৮১.২৮- ৮৬.৩৬ সে. মি. (৩২-৩৪ ইঞ্চি) এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ৭৬.২- ৮১.২৮ সে. মি. (৩০-৩২ ইঞ্চি)। দৃষ্টিশক্তি:  ৬/৬।
 
আবেদন যেভাবে করতে হবে- আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
 
২৪ মার্চ থেকে আবেদন নেয়া শুরু হবে। আর আবেদন করা যাবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement