Apan Desh | আপন দেশ

পানিতে ডোবা ধান কেটে দিলেন ভিডিপি সদস্যরা

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫২, ১৬ মে ২০২৬

পানিতে ডোবা ধান কেটে দিলেন ভিডিপি সদস্যরা

ছবি: আপন দেশ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অতিবৃষ্টিতে বোরো ধান নিয়ে বিপাকে পড়া এক কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। মানবিক উদ্যোগের অংশ হিসেবে পানিতে তলিয়ে যাওয়া ওই কৃষকের পাকা ধান স্বেচ্ছায় কেটে ঘরে তুলে দিয়েছেন আনসার ও ভিডিপির সদস্যরা।

শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি সরকার পাড়া গ্রামে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে উপজেলা আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক মো. উজ্জল হোসেনের নেতৃত্বে অংশ নেন বাহিনীর ২০ সদস্য।

কৃষকরা জানান, কয়েকদিনের টানা ভারি বর্ষণ ও বৈরি আবহাওয়ার কারণে উপজেলার বিভিন্ন এলাকার ইরি-বোরো ধানক্ষেত পানির নিচে তলিয়ে যায়। অনেক ক্ষেত্রেই পাকা ধান মাটিতে লুটিয়ে পড়ে। শ্রমিক সংকটের কারণে কৃষকরা সময়মতো ধান কাটতে না পেরে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় পড়েন। 

আরও পড়ুন<<>>জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

এমন পরিস্থিতিতে কৃষক রিপন চন্দ্রের প্রায় ১৫ শতক জমির পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত এগিয়ে আসেন আনসার ও ভিডিপি সদস্যরা। তারা কোমর পানিতে নেমে ধান কেটে সেগুলো নিরাপদে ঘরে তুলে দেন। এ উদ্যোগে খুশি হয়ে কৃষক রিপন চন্দ্রসহ স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন দুর্দিনে সরকারি বাহিনীর এ ধরনের সহযোগিতা আমাদের জন্য আশীর্বাদ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement