Apan Desh | আপন দেশ

মেহেরপুরে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৭, ১ ডিসেম্বর ২০২৫

মেহেরপুরে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

মেহেরপুরে আইন অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে মেহেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।

সোমবার (০১ ডিসেম্বর) সকালে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান শুরু হয়।

এ সময় দোয়েল ব্রিকস ও রিপন ব্রিকসের চিমনি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় এবং প্রস্তুতকৃত কাঁচা ইট ট্রাক্টর দিয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন খুলনা পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। 

আরও পড়ুন<<>>খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলে শীতবস্ত্র বিতরন

খুলনা পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন–২০১৩ অনুযায়ী ইটভাটা পরিচালনায় প্রয়োজনীয় অনুমোদন, লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকার অভিযোগে এসব ভাটায় অভিযান চালানো হয়। জরিমানা করে ভাটা বন্ধ করার সম্ভব হয় না। এবার সকল ভাটা মালিকদের নোটিশ দেয়া হবে। এরপরও যদি ভাটাগুলোর কার্যক্রম চলমান থাকে তাহলে পর্যায়ক্রমে সকল ইটভাটা উচ্ছেদ করা হবে। জেলাতে ৮৫টি ইট ভাটার মধ্যে আজকে দুটি ইট ভাটা ভেঙে দেয়া হয়েছে। আরও কয়েকটি ভাঙা হবে। এ অভিযান চলমান থাকবে।

এ সময় মেহেরপুর জেলা পরিবেশ অধিদফতরের পরিদর্শক টিপু সুলতান, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং যৌথ বাহিনীর একটি বিশেষ টিম উপস্থিত ছিল।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch