Apan Desh | আপন দেশ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসকের সঙ্গে গ্রাহকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৭, ২৫ নভেম্বর ২০২৫

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসকের সঙ্গে গ্রাহকদের মতবিনিময়

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার ব্যাংকের খুলনা অঞ্চলের গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ব্যাংকের খুলনা জোনাল অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় এ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সালাহ উদ্দীন আহমদ ও মোহাম্মদ মাসুদ পারভেজ এবং খুলনা জোনপ্রধান মো. আব্দুর রউফসহ ব্যাংকের গ্রাহক, নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন<<>>‘জুলাই থেকে সব প্রতিষ্ঠানে লেনদেন হবে ক্যাশলেসে’

মতবিনিমিয় সভায় মুহম্মদ বদিউজ্জামান দিদার গ্রাহকদের তারল্য চাহিদাসহ বিভিন্ন ব্যাংকিং সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সেসব বিষয়ে তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, এ ব্যাংকে গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। গ্রাহকদের আরও আস্থার সঙ্গে এ ব্যাংকে স্বাভাবিক ব্যাংকিং লেনদেন অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি। 

সভায় গ্রাহকরা জানান, দীর্ঘদিন তারা এ ব্যাংকের সঙ্গে লেনদেন করে আসছেন এবং ব্যাংকের সার্বিক সেবা কার্যক্রম ও কর্মকর্তাদের আচরণে সন্তুষ্ট। তাই ভবিষ্যতেও এ ব্যাংকের সঙ্গে ব্যাংকিং সম্পর্ক ও লেনদেন চালিয়ে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেন তারা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ