Apan Desh | আপন দেশ

১২ তারিখ প্রশাসনের অগ্নি পরীক্ষা: রাশেদ প্রধান

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৫, ৭ ফেব্রুয়ারি ২০২৬

১২ তারিখ প্রশাসনের অগ্নি পরীক্ষা: রাশেদ প্রধান

দেশের পুলিশ আবারও পুরোনো কায়দায় হামলা করেছে। নতুন বাংলাদেশে প্রশাসনের পক্ষ থেকে হামলা কাম্য নয়। এ মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ভাইস প্রেসিডেন্ট রাশেদ প্রধান।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ নিউফিল্ড মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, নতুন বাংলাদেশে জুলাই যোদ্ধাদের ওপর আবারও সে হামলা আমরা আশা করিনি। এ প্রশাসনের হাতেই ১২ তারিখে জাতীয় নির্বাচন। 

তিনি বলেন, আগামী ১২ তারিখ আপনাদের জন্য অগ্নি পরীক্ষা। এ পরীক্ষায় প্রশাসনের, পুলিশের, সেনাবাহিনীর বিএনপি হওয়ার দরকার নেই। আপনাদের জামায়াত হওয়ার দরকার নাই। আপনাদের বাংলাদেশ হতে হবে। বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করতে হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ