ছবি : আপন দেশ
দেশের পাঁচ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করেছে সরকার। প্রত্যাহারের পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রোববার (০১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রত্যাহার হওয়া জেলা প্রশাসকরা হলেন— গাজীপুরের ডিসি মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের ডিসি কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার ডিসি মো. ইকবাল হোসেন, নেত্রকোনার ডিসি মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. শাহাদাত হোসেন মাসুদ।
আরও পড়ুন <<>>মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী
তবে সংশ্লিষ্ট জেলাগুলোতে এখনো নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়নি বলে জানা গেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































