Apan Desh | আপন দেশ

কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ  

কাঠালিয়া সংবাদদাতা, ফাতিমা আক্তার মিম

প্রকাশিত: ১৪:১৫, ২৩ নভেম্বর ২০২৬

কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ   

ছবি: আপন দেশ

​কাঠালিয়া থানার নবাগত ওসি মো. মেহেদী হাসান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কাঠালিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।

​সাক্ষাৎকালে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। 

এ সময় কাঠালিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। 

পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুন <> পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা চলছে

​সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. বাদল হাওলাদার, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম রাসেল সিকদার, কাঠালিয়া প্রেস ক্লাবের সদস্য ও কাঠালিয়া বাজার কমিটির সভাপতি আজিম সিকদার, প্রেস ক্লাব সদস্য মো. শাহরুখ মাষ্টার, প্রচার সম্পাদক সফিকুল ইসলাম শাওন, সদস্য মোঃ শামিম হাওলাদার  সদস্য  মোসারেফ হোসেন সদস্য   সুমন সিকদার  -সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

​মতবিনিময়কালে নবাগত ওসি মো. মেহেদী হাসান সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। 

প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত ওসি মহোদয়ের সফল কর্মজীবন কামনা করা হয়।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়