Apan Desh | আপন দেশ

প্রভিডেন্ট ফান্ড সুবিধায় ওয়ালটনে চাকরির সুযোগ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৮, ১৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:৫৮, ১৪ অক্টোবর ২০২৬

প্রভিডেন্ট ফান্ড সুবিধায় ওয়ালটনে চাকরির সুযোগ

ওয়ালটনের লোগো

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ক্যাবল সেলস কোঅর্ডিনেটর পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৩ অক্টোবর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত। 

আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৬০ হাজার থেকে ১ লাখ টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ১৩ অক্টোবর ২০২৬
পদ সংখ্যা: ১টি
লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ১৩ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৩ অক্টোবর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.waltonhil.com

আরও পড়ুন<<>> জনবল নিয়োগ দিচ্ছে এসএমসি 

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: ক্যাবল সেলস কোঅর্ডিনেটর
পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/এমএসসি/এমবিএ
অন্যান্য যোগ্যতা: ক্যাবলের ধরন, স্পেসিফিকেশন এবং এর ব্যবহার সম্পর্কে ভালো ধারণা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ১০ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর

কর্মস্থল: ঢাকা 
বেতন: ৬০,০০০-১,০০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মুনাফার অংশ, বিমা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 
আবেদনের শেষ সময়: ২৩ অক্টোবর ২০২৬

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়