ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের সুবাস পেতে পেতে হতাশাজনক ড্র করেছে বাংলাদেশ দল। সে হতাশার মধ্যেই এবার ঘরের মাঠে আরেকটি টেস্ট সিরিজ খেলতে নামছে শান্ত-লিটনরা। এবার তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।
ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৮ অক্টোবর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে। আসন্ন এ সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা
১৫ সদস্যের দলে নেই সাদা বলের অধিনায়ক শাই হোপ ও পেসার আলজারি জোসেফ। দারুণ ছন্দে থাকা হোপকে দেয়া হয়েছে বিশ্রাম। চোটের ঝুঁকি এড়াতে জোসেফকে টেস্ট দল থেকে সরিয়ে নেয়া হয়েছে। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান কেভিন উইকহ্যাম। জোসেফের বদলি হিসেবে দলে এসেছেন অলরাউন্ডার কেমো পল।
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































