ছবি : সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশে ইয়েমেনের হুথি বাহিনীর ছোড়া দুই ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে সৌদি সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্র দু’টির ধ্বংসাবশেষের পতনের জেরে রিয়াদে আহত হয়েছেন ৪ জন এবং কমপক্ষে ১৫টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতের পর এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা বলেছেন, মধ্যরাতের কিছুক্ষণ আগে রিয়াদ লক্ষ্য করে দু’টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠী। এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেগুলো আকাশে থাকতেই আটকে দিয়ে ধ্বংস করে ফেলতে সক্ষম হয়েছে সৌদি প্রতিরক্ষা বাহিনী।
কিন্তু ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হলেও সেগুলোর ধ্বংসাবশেষের পতন ঠেকানো যায়নি। সেগুলো সব বেসমারিক এলাকায় পতিত হয়েছে, সেগুলো বেসামরিক; যে চার জন আহত হয়েছেন, তারাও সবাই বেসামরিক।
মঙ্গলবার সৌদি আরবের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রিয়াদের পাশাপাশি দাহরান ও হারাদ লক্ষ্য করেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুথি গোষ্ঠী। তবে এয়ার ডিফেন্স সিস্টেমের সহায়তা সেগুলোকে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে।
সৌদির জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, দাহরানে সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছিল; তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন <> সিজেপির দুই নেতার পাঁচ দিনের জেল, উত্তাল দিল্লি
দুই ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর মঙ্গলবার গভীর রাতে সৌদি-ইয়েমেন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন, মঙ্গলবার রিয়াদের উত্তরে ৩টি ড্রোন এবং আল খারজ এলাকায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও ধংস করেছে সৌদির প্রতিরক্ষা বাহিনী।
হুথিদের জন্য কঠোর পরিণতি অপেক্ষা করছে : মঙ্গলবার রিয়াদের ক্রুক ক্ষেপণাস্ত্র ধংবের পর মন্ত্রিসভার এক জরুরি বৈঠক ডাকেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
বৈঠকে মন্ত্রীরা হুথিদের কর্মকাণ্ডের নিন্দা জানান। পাশাপাশি তাঁরা লোহিত সাগর ও বাব আল-মানদাব প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতা রক্ষার অঙ্গীকার করেন—যেখানে গত সেপ্টেম্বর থেকে হুথি বিদ্রোহীরা হুমকি সৃষ্টি করে রেখেছে।
বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা বলেন, হুথিদের জন্য কঠোর পরিণতি অপেক্ষা করছে। ইয়েমেনি জনগণ, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং বৈশ্বিক বাণিজ্যের জন্য এ গোষ্ঠীর সৃষ্ট হুমকি মোকাবিলায় ইয়েমেনে সৌদি-ইয়েমেনি সামরিক জোটের জোটের অভিযানের প্রতিও সমর্থন জানান তারা। সূত্র : আরব নিউজ
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































