ছবি : আপন দেশ
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি বিগ্রেডিয়ার জেনারেল সোলতানুর আফরিন জুনায়েদ।
আরও পড়ুন <<>> ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় সেনাবাহিনী-বিজিবি-পুলিশ
আগুন নিয়ন্ত্রণে আসলেও নির্বাপণ সম্ভব হয়নি, পুরোপুরি নির্বাপণে আসতে কাল পর্যন্ত সময় লাগবে। ক্ষয়ক্ষতির বিষয়ে পুরোপুরি জানতে সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ২১ ইউনিট, সেনাবাহিনীর দমকলকর্মী, বিজিবি ও গাজীপুর সিটি করপোরেশনের সহায়তায় এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































