Apan Desh | আপন দেশ

সপ্তাহজুড়ে সোনালী আঁশের সর্বোচ্চ দরপতন

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:০১, ১৬ নভেম্বর ২০২৪

সপ্তাহজুড়ে সোনালী আঁশের সর্বোচ্চ দরপতন

বিদায়ী সপ্তাহে (১০ নভেম্বর-১৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩৯৭ কোম্পানির। এর মধ্যে ৩১ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ শেয়ার দর পতন হয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৮ দশমিক ৬৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৬৯ টাকা ১০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার সিমেন্ট মিলসের শেয়ার দর কমেছে ১৬ দশমিক ৪৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৫৩টাকা ২০ পয়সা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা আরামিট সিমেন্টের শেয়ার দর কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১২ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৩ দশমিক ৯৬ শতাংশ, এমবি ফার্মার ১৩ দশমিক ২৩ শতাংশ, মনোস্পুল পেপারের ১২ দশমিক ০৫ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ১১ দশমিক ৮৪ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১১ দশমিক ৩৩ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ১০ দশমিক ৯১ শতাংশ এবং বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ১০ দশমিক ৪৮ শতাংশ শেয়ার দর কমেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু