ছবি: সংগ্রহীত
ব্যর্থতার হতাশা ঝেড়ে সাদা পোশাকে রঙিন দিনের আশায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ দল। তবে সূচনা মোটেও ভাল হয়নি সফরকারিদের। শুরুতেই দুই উইকেট হারিয়েছে লাল সবুজ দল। প্রথম বলেই সাজঘরে ফিরেছেন অভিষিক্তক মাহফিজুল ইসলাম। ফিরেছেন অভিজ্ঞ মুমিনুল হকও।
রোববার (১৫ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। টসের পরে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা বললেন, টস জিতে তিনিও ব্যাটিং নিতেন।
ব্যাট করতে নেমে দলকে ভাল সূচনা এনে দিতে ব্যর্থ হন নবাগত মাহফিজুল ইসলাম। ফলে টেস্ট অভিষেকটা দুঃস্বপ্নের মতো হলো তার। ম্যাচের প্রথম বলেই আউট হয়েছেন তরুণ এ ওপেনার! কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের বলের লাইনে পুরোপুরি যেতে পারেননি মাহফিজুল। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় গালিতে। সেখানে কোনো ভুল করেননি মার্কো ইয়ানসেন।
প্রথম বলে মাহফিজুল ইসলাম আউট হলে ব্যাট হাতে মাঠে নামেন মুমিনুল হক। ওভারের বাকি পাঁচ বল ডট খেলেন তিনি। টেস্টে ফেরার ম্যাচে প্রথম ইনিংসে বাঁহাতি এ ব্যাটার সুবিধা করতে পারলেন না, টিকলেন সাত বল। কাগিসো রাবাদার কট বিহাইন্ড হয়ে বিদায় নেন মুমিনুল।
আরও পড়ুন<<>>দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখার সময় প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২২ রান। তানজিদ হাসান ০৯ এবং নাজমুল হোসেন শান্ত ১২ রান করে অপরাজিত আছেন।
বাংলাদেশ তিন পেসার ও এক স্পিনার নিয়ে মাঠে নামছে। অভিষেক হচ্ছে মাহফিজুল ইসলাম রবিনের। অপরদিকে স্বাগতিকরা গতকালকেই একাদশ ঘোষণা করেছে। চার পেসার নিয়েই মাঠে নামছে তারা।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।
দক্ষিণ আফ্রিকা একাদশ: দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মারক্রাম, মারকেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































