Apan Desh | আপন দেশ

মাদ্রাসার বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর নিয়ে জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২১, ১৪ নভেম্বর ২০২৬

মাদ্রাসার বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর নিয়ে জরুরি নির্দেশনা

ফাইল ছবি

আসন্ন ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। এছাড়াও সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

ক্যালকুলেটরের নির্দিষ্ট মডেল উল্লেখ করে এ সংক্রান্ত নির্দেশনা কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। চিঠিতে বিষয়টি জরুরি বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন <<>> গুচ্ছ ভর্তিতে আসন বাড়ছে, যুক্ত হতে পারে আরও ৪ বিশ্ববিদ্যালয়

বৃত্তি পরীক্ষায় নির্ধারিত ৮টি মডেলের সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। মডেলগুলো হলো- এফএক্স ৮২এমএস, এফএক্স ১০০এমএস, এফএক্স ৫৭০এমএস, এফএক্স ৯৯১এমএস, এফএক্স ৯৯১ইএক্স, এফএক্স ৯৯১ইএস, এফএক্স ৯৯১ইএস প্লাস, এফএক্স ৯৯১সিডাব্লিউ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়