Apan Desh | আপন দেশ

কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ডবলু-সাধারন সম্পাদক বুলবুল

কেশবপুর (যশোর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৩, ১৪ নভেম্বর ২০২৬

কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ডবলু-সাধারন সম্পাদক বুলবুল

ছবি : সংগৃহীত

যশোরের কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে আমার দেশ প্রতিনিধি ওয়াজেদ খান ডবলু সভাপতি ও হারুনার রশীদ বুলবুল (দৈনিক বাংলা) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ২৭ অক্টোবর কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফশীল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মো. আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার ডিগ্রী কলেজের প্রভাষক মো. নাজমুল হোসাইন ও প্রভাষক মেহেদী হাসান।

তফশীল অনুযায়ী ২৮ অক্টোবর হতে ৩০ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহ, ৩১ অক্টোবর মনোনয়নপত্র জমা, ০১ নভেম্বর মনোনয়ন যাচাই-বাছাই, ০৩ নভেম্বর মনেনয়ন প্রত্যাহার এবং ০৪ নভেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। ১৮ পদের বিপরীতে ২১জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরমধ্যে সহসভাপতি, দফতর সম্পাদক এবং ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় এ ৩টি পদে, ১৪ নভেম্বর ভোট গ্রহন হয়। নির্বাচনে সহসভাপতি পদে আশরাফুজ্জামান ৪৮ ভোট, দফতর সম্পাদক পদে মাহাবুবুর রশীদ সবুজ ৫৩ এবং ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে তারেক হাসান বাদশা ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

আরও পড়ুন<<>>শেরপুর সীমান্তে নজরদারিতে ড্রোন-এটিভি-এআই ক্যামেরা

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে এক টানা ভোট গ্রহন হয়।

এছাড়া ওয়াজেদ খান ডবলু সভাপতি, মো. আব্দুল জলিল সহসভাপতি, হারুনার রশীদ বুলবুল সাধারন সম্পাদক, যুগ্ম সাধারন মো. শামীম আক্তার মুকুল, যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার মোদক মানিক, সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দীন, কোষাদক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ, প্রন্থগার সম্পাদক পদে মো. আব্দুস সালাম, নির্বাহী সদস্য মোঃ মাসুদুজ্জামান মাসুদ, মারুফ হোসেন হান্নান, মো. ইমরান হোসেন, মো. ছায়ফুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম ও মো. রুহুল আমিনসহ ১৫টি পদে কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় গত ০৪ নভেম্বর তাদেরকে নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন কমিশনার।

এদিকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির  নির্বাহী সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ  সম্পাদক আলমগীর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সহ-সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, উপজেলা বিএনপির, দফতর সম্পাদক ফারুক খান, বিএনপি নেতা সোহেল হাসান আঈদ,  যশোর জেলা ছাত্রদলের সহসভাপতি মজনু হোসাইন, কেন্দ্রীয় ছাত্রদলের নেতা রেজা রহমান ভুট্ট, সেচ্ছাসেবক দলের সদস্য সচীব বাবুল রানা বাবু, ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, যুবদল নেতা মেহেদী হাসান হিমেল প্রমুখ নেতৃবৃন্দ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়