ছবি: আপন দেশ
কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে এবং শ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামী রোববার থেকে মালিকরা কারখানা বন্ধ ঘোষণা করতে পারবেন বলে ঘোষণা দিয়েছে পোশাক শিল্পমালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে শনিবার (১৪ নভেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দুই সংগঠনের নেতারা।
এর আগে চলমান পরিস্থিতি নিয়ে পোশাক শিল্পমালিকরা জরুরি বৈঠক করেন। এতে প্রায় ২০০ কারখানার মালিক অংশ নেন।
আরও পড়ুন<<>>ফ্যাসিস্টরা শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল করার চেষ্টা করছে: পাবিপ্রবি ভিসি
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের কারণে সাভার ও গাজীপুর এলাকার পোশাক কারখানা মালিকেরা কঠিন পরিস্থিতিতে পড়েছেন। তারা কারখানা সচল রাখতে পারছেন না। এ সব কারখানার মালিকেরা শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন বলে বিজিএমইএকে জানিয়েছেন।
ইতোমধ্যে (শনিবার) আলোচ্য ধারা অনুযায়ী ৫৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকেরা কাজ না করায় শনিবার ১৪৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কাজ নেই, মজুরিও নেই। শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে বাধ্য হতে হচ্ছে আমাদের।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































