ছবি : সংগৃহীত
হংকংয়ে সিক্স-এ সাইড টুর্নামেন্টে ৬ বলে ৬টি ছক্কা হাঁকালেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে এ ম্যাচেও হেরেছে টাইগাররা।
শনিবার (৩১ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে এ তাণ্ডব চালায় বাংলাদেশ।
হংকং সিক্সেসের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারে টাইগার যুবারা হাঁকায় ৬ ছক্কা। শুরু থেকেই ব্যাট হাতে তাণ্ডব চালান হাবিবুর রহমান সোহান।
তবে সুবিধা করতে পারেননি সাব্বির রহমান, ৬ বলে ৭ রানে ফেরেন তিনি। দলীয় ৫২ রানে সাব্বির বিদায় নেন। আর শেষ পর্যন্ত ১৩ বলে অর্ধশতক করে ৫৪ রান করে থামতে হয়েছে সোহানকে।
আরও পড়ুন <<>> মিরপুর টেস্টে বড় হার বাংলাদেশের
ম্যাচে ব্ল্যাক সিম্পসনের করা চতুর্থ ওভারে সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী মিলে ৬ ছক্কা হাঁকান। ওভারের দুই বল খেলে অর্ধশতক হাঁকানোয় উঠে যেতে হয় সোহানকে। পরের ৪ বলে ছক্কা হাঁকান মৃত্যুঞ্জয়। পঞ্চম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান অধিনায়ক আবু হায়দার রনি। অর্থাৎ, টানা ৭ বলেই দক্ষিণ আফ্রিকা ছক্কা হজম করেছে বাংলাদেশের কাছে।
শেষ পর্যন্ত প্রোটিয়াদের বিপক্ষে ১২৯ রানের বড় পুঁজি নিয়েছে বাংলাদেশ। শেষদিকে ৬ বলে ২৬ রান করে মৃত্যুঞ্জয় বিদায় নিলে আবারও ক্রিজে নামেন সোহান। অপর প্রান্তে ১০ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক রনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































