ছবি: আপন দেশ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার (৩১ অক্টোবর) এ তথ্য দিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
হঠাৎ ‘বুকের ব্যথা’ মঈন খান গত ২১ অক্টোবর গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসকদের বরাতে ডা. রফিকুল বলেন, এখন ফুসফুসে সংক্রমণ থাকায় স্থানীয় সরকারমন্ত্রীকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন <<>> আ.লীগের দোসরদের বিএনপিতে জায়গা হবে না: মির্জা আব্বাস
তিনি বলেন, যে কারণে তিনি ভর্তি হয়েছিলেন স্যারের অবস্থা সে থেকে উন্নতি হয়েছে। শারীরিক দুর্বলতা কাটেনি। এজন্য নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চলছে।
চিকিৎসকরা দশনার্থীদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ করেছেন।
এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক আতিকুর রহমান, জিয়াউল হাসান ও শাহাবুদ্দিন তালুকদারে নেতৃত্বে একটি মেডিকেল টিমের তত্ত্বাবধায়নে স্থানীয় সরকারমন্ত্রী চিকিৎসাধীন আছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































