Apan Desh | আপন দেশ

পাবনায় জোড়া খুনের ঘটনার ৪৫ ঘন্টা পর মামলা

পাবনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৩৩, ৩১ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:৩৩, ৩১ অক্টোবর ২০২৬

পাবনায় জোড়া খুনের ঘটনার ৪৫ ঘন্টা পর মামলা

ছবি : সংগৃহীত

পাবনার সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুই রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার ৪৫ ঘন্টা পর শনিবার (৩১ অক্টোবর) বিকেল চারটা দশ মিনিটে নিহত শ্রমিক দল নেতা রিপন হোসেনের ভাই রুবেল হোসেন বাদী হয়ে আতাইকুলা থানায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ২৩। ধারা ৩০২/৩৪।

আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন দুষ্কৃতিকারীকে আসামি করা হয়েছে।

তবে  ঘটনার ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কোনো ক্লু উদঘাটন করা গেছে কি না জানতে চাইলে প্রদীপ কুমার সাহা জানান, এখনই কিছু বলা যাচ্ছে না। তবে তদন্ত চলছে।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে প্রতিপক্ষের গুলিতে ইজারাদারসহ দুইজন নিহত হয়। 

আরও পড়ুন<<>>শিক্ষক ১০ জন, শিক্ষার্থী ৬ জনের কেউ পাস করেনি

নিহতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ পাবনা সদর উপজেলা শ্রমিকলীগের আহবায়ক ও হাট ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) ও তার ভাগ্নে আতাইকুলা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রিপন হোসেন (৫০)। আব্দুস সালাম ধর্মগ্রাম এলাকার মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। আর রিপন একই এলাকার মৃত ওমেদ আলীর ছেলে। চব্বিশের ০৫ আগস্টের পর আব্দুস সালামকে জামায়াতের বিভিন্ন মিছিল ও সমাবেশে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজী ও তার ভাগ্নে রিপন হাটের পাশে তাদের অফিসে বসে নাস্তা করছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন লোক মুখোশ পরা অবস্থায় এসে তাদের উপরগুলি বর্ষণ করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়