Apan Desh | আপন দেশ

আ.লীগের দোসরদের বিএনপিতে জায়গা হবে না: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৩, ৩১ অক্টোবর ২০২৬

আ.লীগের দোসরদের বিএনপিতে জায়গা হবে না: মির্জা আব্বাস

ছবি: আপন দেশ

আওয়ামী লীগের দোসর বা শত্রুপক্ষের মিত্রদের সঙ্গে আঁতাতকারীদের বিএনপিতে জায়গা হবে না। এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

তিনি বলেন, দলের ভেতরে থেকে কেউ যদি তাদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহজাদপুরে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, এক শ্রেণির লোক নিজেদের কোমরে জোর না পেয়ে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলাচ্ছে। বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার চেষ্টা করছে। তারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে কোনো বাধা নেই, আপনারা রাজনীতি করুন। কিন্তু অপকর্ম করলে বিএনপি নেতাকর্মীরা তা হাত গুটিয়ে বসে দেখবে না, শক্ত হাতে প্রতিহত করবে।

তিনি বলেন, আমরা শুনছি আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে এসে বিভিন্ন এলাকায় অবস্থান নেয়ার চেষ্টা করছেন। আর আমাদের দলের ভেতরকার কিছু লোভী মানুষ টাকার লোভে তাদের আশ্রয় দিচ্ছে। সাফ কথা- বিএনপির যে শত্রু, সে আমারও শত্রু। দলের ভেতরের কেউ যদি এদের সহযোগিতা করেন, আমাদের জানাবেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন <<>> জামায়াত জোটের লংমার্চে যাননি এনসিপির নাহিদ, নেপথ্যে কী!

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সোহাগ ভূঁইয়া প্রমুখ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়