Apan Desh | আপন দেশ

মাথায় আঘাত পেয়ে ছিটকে গেলেন মুমিনুল, বদলি জাকের

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৫, ৩০ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:১৩, ৩০ অক্টোবর ২০২৬

মাথায় আঘাত পেয়ে ছিটকে গেলেন মুমিনুল, বদলি জাকের

ছবি: আপন দেশ

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ রানের লিড নিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। কারণ, দ্বিতীয় ইনিংসে ৩৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে তারা।

এর মধ্যেই এসেছে আরেকটি দুঃসংবাদ। ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পাওয়ায় এ ম্যাচ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। তার কনকাশন বদলি হিসেবে খেলছেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলী। এ মুহূর্তে জাকের আলী মেহেদী হাসান মিরাজের সঙ্গী হিসেবে ব্যাটিং করছেন।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

মিরপুর টেস্টের বাকি অংশ থেকে মুমিনুলের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম। তিনি বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পান মুমিনুল হক। এরপর তার মধ্যে কনকাশন বা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যার লক্ষণ দেখা দেয়। ম্যাচের বাকি সময় তার বদলি হিসেবে জাকের আলীকে দলে নেয়া হয়েছে।

প্রথম ইনিংসে ২ চারে ৫১ বলে ২৮ রান করেছিলেন মুমিনুল। 

এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে সাদমানের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৭২ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। জবাবে সবক’টি উইকেট হারিয়ে ২৪৫ রান তুলতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়