ছবি: আপন দেশ
আশুলিয়ায় পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনার পর ওই এলাকার ২৬টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে আশুলিয়ার কাঠগড়া অঞ্চলসহ আশপাশের এলাকায় এসব কারখানা ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ জানায়, সকাল থেকে শ্রমিকরা প্রথমে কারখানায় কর্মবিরতি পালন শুরু করে। পরে অন্যান্য কারখানা থেকেও শ্রমিকরা বেরিয়ে তাদের সঙ্গে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানায়ও ইটপাটকেল ছোড়ে বিক্ষোভরত শ্রমিকরা। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে।
এসময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হন। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়।
আরও পড়ুন <<>> সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, পরিস্থিতি সামাল দিতে এ পর্যন্ত ২৬টি পোশাক কারখানায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সময়ের সঙ্গে এর সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পুলিশসহ শিল্প পুলিশ কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, আশুলিয়ায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান। এছাড়া ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবি জানানো হয়। এ বিক্ষোভ করেছে ১৫টি কারখানার পোশাক শ্রমিকরা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































