Apan Desh | আপন দেশ

ব্যাটিং বিপর্যয়ে ৬ উইকেটে ১০৬ রান সংগ্রহ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১১, ৩০ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:১২, ৩০ অক্টোবর ২০২৬

ব্যাটিং বিপর্যয়ে ৬ উইকেটে ১০৬ রান সংগ্রহ বাংলাদেশের

ছবি: আপন দেশ

মিরপুর টেস্টে তৃতীয় দিন শেষে ১০৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ। তবে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। ২৯ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ৭৯ রান তুলেছে বাংলাদেশ।

শুক্রবার (৩০ অক্টোবর) আলোকস্বল্পতায় দিনের খেলা বন্ধ হয়। এসময় জাকের আলী ১৮ ও নাঈম হাসান ১৮ রানে অপরাজিত ছিলেন।

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা চলছে। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৭২ রানের জবাবে ২৪৫ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এতে ২৭ রানের প্রথম ইনিংস লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৭৯ রান যোগ করায় সব মিলিয়ে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১০৬ রানে।

দিনের দ্বিতীয় সেশনে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে দেয় বাংলাদেশ। সফরকারীরা ৮২.৫ ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৫ রান।

দলের হয়ে তাগেনারিন চন্দরপল ১৮৪ বলে ৫৬ রান করেন। জন ক্যাম্পবেল ৭৮ বলে ৫৪ এবং জাস্টিন গ্রিভস ১০৩ বলে ৪৬ রান করেন। অধিনায়ক রস্টন চেজ ৬০ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুন <<>> মাথায় আঘাত পেয়ে ছিটকে গেলেন মুমিনুল, বদলি জাকের

বাংলাদেশের হয়ে নাঈম হাসান ১০.৫ ওভারে ৩৩ রান দিয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের দ্রুততম স্পিনার হিসেবে টেস্টে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

এছাড়া তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট তুলেন। হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম নেন একটি করে উইকেট।

২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। দলীয় ১ রানে তানজিদ হাসান তামিমকে হারায় স্বাগতিকরা।

এরপর শাদমান ইসলাম ১৩, নাজমুল হোসেন শান্ত ১০, তাওহিদ হৃদয় শূন্য এবং লিটন দাস ৪ রানে আউট হন।

মেহেদী হাসান মিরাজও ৯ রান করে ফিরে গেলে ৫৩ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। এরপর জাকের আলী ও নাঈম হাসান মিলে দিনের বাকি সময় সামাল দেন। দিন শেষে জাকের ৩২ বলে ১৮ এবং নাঈম ৩০ বলে ১৮ রানে অপরাজিত আছেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে রস্টন চেজ তিনটি এবং জোমেল ওয়ারিকান দুটি উইকেট নিয়েছেন। শামার জোসেফও পেয়েছেন একটি উইকেট।

আলোকস্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায়। চতুর্থ দিনে বাংলাদেশের লক্ষ্য হবে বাকি চার উইকেট হাতে রেখে লিড আরও বাড়ানো।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়