ফাইল ছবি, আপন দেশ
এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হতে পারে আগামী ০৩ নভেম্বর। এক সপ্তাহ ধরে ফরম পূরণ শেষে আগামী ০২ ডিসেম্বর পরীক্ষা হতে পারে।
পরীক্ষার ফল প্রকাশের শনিবার (৩১ অক্টোবর) পর ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন<<>>এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
পরিকল্পনা অনুযায়ী, ০১ থেকে ০৭ নভেম্বর পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ২৭ নভেম্বর।
ফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
আগামী এক মাসের মধ্যে এ পরীক্ষা নেয়া হবে বলেও তিনি জানান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































