Apan Desh | আপন দেশ

টি-টোয়েন্টিতে তিলক ভার্মার বিশ্ব রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৫, ২৪ অক্টোবর ২০২৬

টি-টোয়েন্টিতে তিলক ভার্মার বিশ্ব রেকর্ড

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় তারকা ব্যাটসম্যান তিলক ভার্মা। এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ক্যাচ ধরার বিশ্ব কীর্তি গড়েছেন তিনি।

শনিবার (২৩ অক্টোবর) নিউল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি এ নজির গড়েন।

নিউজিল্যান্ডের টিম সেইফার্ট এবং ড্যারিল মিচেলের ক্যাচ ধরেছেন তিলক। তাতে চলতি বছরে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তার ক্যাচের সংখ্যা হলো ২৬টি। তিনি টপকে গেলেন ইন্দোনেশিয়ার ড্যানিলসন হাওয়েকে। ২০২৫ সালে হাওয়ে ৪১টি ম্যাচে ২৫টি ক্যাচ ধরেছিলেন। তিলক ২৬টি ক্যাচ ধরলেন ৩২টি ম্যাচে। 

আরও পড়ুন <<>> এবার স্প্যানিশ ‘নোবেল’ জিতলেন মেসি

এ তালিকায় তৃতীয় পজিশনে আছেন সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিম। তিনি ২০২৪ সালে ২৬টি ম্যাচে ২৪টি ক্যাচ ধরেছিলেন। চলতি বছরে আরও কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিলক। ফলে বিশ্ব রেকর্ড উন্নত করার সম্ভাবনা রয়েছে তারা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়