Apan Desh | আপন দেশ

মেসিকে ছাড়া এবার মাঠে নামবে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:১৩, ২৮ জুন ২০২৬

আপডেট: ০০:৪১, ২৮ জুন ২০২৬

মেসিকে ছাড়া এবার মাঠে নামবে আর্জেন্টিনা

ছবি : সংগৃহীত

এবারেন বিশ্বকাপের হট ফেভারিট দল আর্জেন্টিনা। ট্রফি ধরে রাখার মিশনে গ্রুপ পর্বের দুই ম্যাচ জিতে নিশ্চিত করেছে দলটি। গ্রুপ ‘জে’-এর শীর্ষ দল হিসেবে নকআউট নিশ্চিতের পর নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হচ্ছে জর্ডানের। তবে এ ম্যাচের প্রথম ভাগে হয়তো দেখা যাবে না দলের প্রাণ ভোমরা মেসিকে।

রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় ডালাস স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে আলবিসেলেস্তেরা।

যেহেতু নকআউট পর্ব আগেই নিশ্চিত, তাই এ ম্যাচে মূল একাদশের খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে যাচ্ছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার কোচ স্কালোনির মূল লক্ষ্য এখন নকআউট পর্বের মহারণের আগে প্রধান ফুটবলারদের ক্লান্তি ও চোটমুক্ত রাখা। ডাগআউটের অনুশীলনে কোচ পুরোপুরি একটি বিকল্প বা বিকল্প একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন, যা ইঙ্গিত দেয় যারা এখনো বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পাননি, তাদের কাল পরখ করে নেয়া হবে।

যদিও অনুশীলনে হুয়ান মুসোকে পরখ করা হয়েছে, তবে জর্ডানের বিপক্ষে প্রথম একাদশে গোলপোস্ট সামলানোর দায়িত্ব এমিলিয়ানো মার্টিনেজের ওপরই থাকতে পারে। চলতি বিশ্বকাপে টানা দুই ম্যাচে কোনো গোল হজম না করা ‘দিবু’ মার্টিনেজের ওপরই পূর্ণ আস্থা রাখছেন স্কালোনি।

রক্ষণভাগে বড় সুখবর হলো ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন গঞ্জালো মন্তিয়েল। তাকে প্রথম একাদশে ফেরানো হচ্ছে। মন্তিয়েলের সাথে রক্ষণদূর্গ সামলাবেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তালিয়াফিকো।

মিডফিল্ডে হোল্ডিং মিডফিল্ডারের ভূমিকায় দেখা যাবে লিয়ান্দ্রো পারেদেসকে। তবে অস্ট্রিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় এ ম্যাচে তার বাড়তি সতর্কতা থাকবে, কারণ আরেকটি কার্ড দেখলে তিনি পরের রাউন্ডে নিষিদ্ধ হবেন। পারেদেসের সঙ্গী হিসেবে থাকছেন এজেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো এবং জুলিয়ানো সিমিওনে।

গুঞ্জন রয়েছে, লো সেলসোর জায়গায় তরুণ তুর্কি ভ্যালেন্তিন বারকো একাদশে ঢুকতে পারেন, যিনি চলতি বিশ্বকাপে এখনো অভিষেকের অপেক্ষায় আছেন।

আরও পড়ুন<<>> পানামার দুই ফুটবলারের মারামারি

ফুটবল ভক্তদের সবচেয়ে বড় প্রশ্ন—লিওনেল মেসি কি আজ খেলবেন? ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং নকআউটের আগে শতভাগ ফিট রাখার জন্য অধিনায়ক লিওনেল মেসিকে শুরুতে বেঞ্চে রাখা হতে পারে। তবে ম্যাচের দ্বিতীয়োর্ধে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ও বর্তমান আসরের শীর্ষ গোলস্কোরার মেসিকে মাঠে নামানোর প্রবল সম্ভাবনা রয়েছে।

মিডফিল্ড ও আক্রমণের সংযোগসূত্র বা নাম্বার টেন পজিশনে খেলবেন তরুণ নিকো পজ। আর জর্ডানের রক্ষণভাগ গুঁড়িয়ে দেয়ার জন্য একমাত্র স্ট্রাইকার বা ‘নাম্বার নাইন’ পজিশনে শুরু করবেন হুলিয়ান আলভারেজ। ম্যাচের পরিস্থিতি বুঝে যেকোনো সময় মাঠে নামতে পারেন হোসে লোপেজও।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো; লিয়ান্দ্রো পারেদেস, এজেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো (অথবা ভ্যালেন্তিন বারকো), জুলিয়ানো সিমিওনে, নিকো পজ; হুলিয়ান আলভারেজ।

আজকের বিশ্বকাপ ফুটবল ম্যাচের সূচি (বাংলাদেশ সময়)

পানামা-ইংল্যান্ড: রাত ৩টা, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
ক্রোয়েশিয়া-ঘানা: রাত ৩টা, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

কলম্বিয়া-পর্তুগাল: ভোর ৫টা ৩০ মিনিট, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
ডিআর কঙ্গো-উজবেকিস্তান: ভোর ৫টা ৩০ মিনিট, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

আলজেরিয়া-অস্ট্রিয়া: সকাল ৮টা,বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
আর্জেন্টিনা-জর্ডান:  সকাল ৮টা,বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান আ.লীগের সাবেক এমপি গ্রেফতার ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে: বাণিজ্যমন্ত্রী এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ জেলায় বইছে তাপপ্রবাহ রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ২ কোন ম্যাচ না জিতেও নকআউটে কেপ ভার্দে দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র