Apan Desh | আপন দেশ

আ.লীগের সাবেক এমপি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:০৫, ২৭ জুন ২০২৬

আপডেট: ২৩:৫৫, ২৭ জুন ২০২৬

আ.লীগের সাবেক এমপি গ্রেফতার

নুর মোহাম্মদ। ফাইল ছবি

রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে। তিনি জামালপুর-১ (দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন।

শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশান অভিজাত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম জানান, জামালপুর-১ আসনের সাবেক এমপি নুর মোহাম্মদকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আছেন।

নুর মোহাম্মদ জামালপুর-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। তার আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়লেও সে সময় পরাজিত হয়েছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে।

আরও পড়ুন <<>> ‘নদীতে ছাত্রলীগের ৭ নেতার মরদেহ ভাসার খবর ভিত্তিহীন’

চলতি বছরের জানুয়ারিতে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার একটি আদালত নুর মোহাম্মদ ছাড়াও তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

বর্তমানে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ) আসনের এমপি এম রশিদুজ্জামান মিল্লাত। যিনি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। এছাড়াও তিনি বিএনপি'র কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান আ.লীগের সাবেক এমপি গ্রেফতার ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে: বাণিজ্যমন্ত্রী এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ জেলায় বইছে তাপপ্রবাহ রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ২ কোন ম্যাচ না জিতেও নকআউটে কেপ ভার্দে দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র