Apan Desh | আপন দেশ

বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:১৩, ৯ জুন ২০২৬

বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে

ছবি : সংগৃহীত

আর মাত্র তিন দিন পর মাঠে গড়াবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল বিশ্বকাপ। এবারের আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

বিশ্বকাপের এ আসরে অংশ নেবে ৪৮টি দল। মোট ম্যাচ হবে ১০৪টি। বিশ্বকাপের ইতিহাসে এটিই হবে সর্বোচ্চ সংখ্যক ম্যাচের আসর। ৪৮ দলের এ প্রতিযোগিতা চলবে টানা ৩৯ দিন।

টুর্নামেন্টে অংশ নেয়া প্রতিটি দলের জন্যই পুরস্কার অর্থের ব্যবস্থা রাখা হয়েছে। চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি বিভিন্ন ধাপে পৌঁছানো দলগুলোও উল্লেখযোগ্য অঙ্কের অর্থ পাবে।

এবারের বিশ্বকাপে মোট ৮৭১ মিলিয়ন ডলার পুরস্কার হিসেবে বিতরণ করা হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ হাজার ৩২১ কোটি টাকা।

বিশ্বকাপ জয়ে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬১৩ কোটি টাকা।

রানার্সআপ দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৩ মিলিয়ন ডলার। তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে যথাক্রমে ২৯ মিলিয়ন এবং ২৭ মিলিয়ন ডলার।

আরও পড়ুন <<>> সরাসরি ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি

কোয়ার্টার ফাইনালে পৌঁছানো প্রতিটি দলের জন্য নির্ধারণ করা হয়েছে ১৯ মিলিয়ন ডলার। শেষ ষোলোতে খেলা দলগুলো পাবে ১৫ মিলিয়ন ডলার করে।

রাউন্ড অব বত্রিশে ওঠা দলগুলোর জন্যও রয়েছে পুরস্কার। এ পর্যায়ে পৌঁছানো প্রতিটি দল পাবে ১১ মিলিয়ন ডলার করে।

অন্যদিকে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়া দলগুলোও খালি হাতে ফিরবে না। তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯ মিলিয়ন ডলার করে পুরস্কার অর্থ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement