Apan Desh | আপন দেশ

দেশর উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্যমন্ত্রী

বরিশাল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৭, ২৮ জুলাই ২০২৬

দেশর উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, আপন দেশ

দেশ ও এলাকার উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এসময় দলীয় নেতাকর্মীদের জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনে সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হওয়ার পরামর্শ দেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহবান জানান।

শুভেচ্ছা বিনিময়কালে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের পাশে থাকার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নিতে হবে। এ সময় তিনি সাংগঠনিক বিষয়ে দিকনির্দেশনা দেন। 

আরও পড়ুন<<>>জামায়াত এমপির বাসভবন ঘেরাওয়ের প্রতিবাদে বিক্ষোভের ডাক

তিনি বলেন, সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে যারা প্রকৃতপক্ষে যোগ্য, তাদের অগ্রাধিকার দিতে হবে। কোনো ধরনের বৈষম্য না করে সরকারি সহায়তার সুষম বণ্টন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন তিনি।


আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়