ছবি: আপন দেশ
মাদকের বিরুদ্ধে বাগেরহাটে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৮ জুলাই) বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাগদিয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাগদিয়া গ্রামের স্থানীয় বাসিন্দাদের আয়োজনে উক্ত মানববন্ধনে ও বাগদি আলিম মাদ্রাসার শিক্ষক ছাত্র ও ইউনিয়ন বিএনপি ও জামাতের নেতারাসহ গ্রামের সর্বস্তরের জনগণ অংশ গ্রহন করেন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, এলাকায় ব্যাপকভাবে মাদক ছড়িয়ে পড়েছে। গ্রামের যুবক ছেলেদের মধ্যে মাদক সেবনের প্রবনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাদকের কারনে গ্রামের চুরি ছিনতাই বেড়েছে। বক্তাদের দাবি, একটি সুন্দর সমাজ গড়তে মাদকমুক্ত সমাজ গড়ার বিকল্প নেই। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত সমাজ গড়তে হবে।
আরও পড়ুন<<>>স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
উপস্থিত বক্তারা সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেন। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক মাওলানা লিয়াকত আলী। ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আলকাছ শেখ, বাগদিয়া জামে মাসজিদের ইমাম ও খতিব মা. হাফিজুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।
মানববন্ধন শেষে মাদক বিরোধী মিছিল বের করে বাগদিয়া গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































