Apan Desh | আপন দেশ

নাহিদ রানাকে অস্ট্রেলিয়ায় পাঠাচ্ছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৪, ২৮ জুলাই ২০২৬

নাহিদ রানাকে অস্ট্রেলিয়ায় পাঠাচ্ছে বিসিবি

ফাইল ছবি

জাতীয় দলের গতিতারকা নাহিদ রানা অস্ট্রেলিয়া যাচ্ছেন। তবে কী তাকে টেস্ট দলে অন্তভূক্ত করা হয়েছে? এমন প্রশ্ন ভক্তদের তরফে আসতেই পারে। কিন্তু না, খেলতে নয়, উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাহিরে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে দেশ ছাড়ছেন রানা।

অস্ট্রেলিয়া সফরের আগে চোটে জর্জর জাতীয় দলের ক্রিকেটাররা। সর্বশেষ জিম্বাবুয়ে সফরের পর চার পেসার ও এক ব্যাটার চোটে ভুগছেন বলে জানা গেছে। তাদের চোট অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। শেষ মুহূর্ত পর্যন্ত চোট পরিস্থিতি অনুকূলে না আসায় অস্ট্রেলিয়ার বিমানে ওঠা হচ্ছে না নাহিদ রানা, শরিফুল ইসলাম, লিটন দাসদের।

এরই মধ্যে তাদের বাদ দিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করা হয়েছে। রানার চোট থেকে ফিরতে সময় লাগবে বেশ কিছুদিন। দেশেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে নেয়ার কথা ছিল এ পেসারের। তবে নাহিদের মতো তারকা ক্রিকেটারকে নিয়ে বিসিবির ভাবনাটা ভিন্ন। যে কারণে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হচ্ছে তাকে। 

আরও পড়ুন<<>>ভক্তদের উদ্দেশে এমবাপ্পের খোলা চিঠি 

দলের সঙ্গে ঐতিহাসিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার যাওয়া না হলেও ঠিকই চিকিৎসা নিতে দেশটিতে যাচ্ছেন তিনি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে নাহিদ রানার। সেখানে পৌঁছানোর পর নামকরা একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন নাহিদ রানা। বাকি সবকিছু সেই ডাক্তারের পরামর্শেই চলবে। 

এদিকে এ পেসারের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমান ধরবেন তাসকিন আহমেদও। রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন তারা। রানা পুরোটা সফরে নিজের চোটের চিকিৎসায় কাটালেও দলের সঙ্গে যোগ দেবেন তাসকিন।  

এদিকে, গতি তারকা নাহিদ রানাকে নিয়ে দিন দুয়েক আগে বিসিবি জানিয়েছিল, সুস্থ হতে তার প্রায় চার সপ্তাহের মতো সময় লাগবে। এরপর বোলিংয়ের ওয়ার্কলোড বাড়ানোর জন্য আরও দুই থেকে চার সপ্তাহ সময়ের প্রয়োজন হবে। চোট পাওয়ার দিন থেকে হিসেব করলে তার সেরে উঠতে মোট ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

City Touch