ফাইল ছবি
বাংলাদেশে চলমান গ্যাস সরবরাহ সংকট মোকাবিলায় মালয়েশিয়ার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। এমন আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
মঙ্গলবার (২৮ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে এ আশ্বাস দেন তিনি। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান আনোয়ার ইব্রাহিম।
পোস্টে আনোয়ার ইব্রাহিম লিখেছেন, আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। আমাদের আলোচনায় মালয়েশিয়া ও বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় উঠে এসেছে। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা নিয়ে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ বর্তমানে গ্যাস সরবরাহে যে সংকটের মুখোমুখি। সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন। এর মধ্যে পেট্রোনাসের মাধ্যমে গ্যাস সরবরাহে বিনিয়োগ এবং বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে সহযোগিতার বিষয়ও আলোচনায় এসেছে।
তিনি লিখেছেন, আমরা অর্থনৈতিক সহযোগিতা, পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের বিষয়েও আলোচনা করেছি। যা উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
আরও পড়ুন : গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে চিঠি
তিনি আরও লিখেছেন, মালয়েশিয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের জনগণের কল্যাণে আমরা একসঙ্গে কাজ করে যেতে চাই।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































