ছবি: সংগৃহীত
জাতীয় দলের বাইরে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে নিয়মিত দেখা যাচ্ছে এ অভিজ্ঞ অলরাউন্ডারকে।
এবার তার নতুন গন্তব্য নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল)। তৃতীয় আসরের জন্য সাকিবকে দলে নিয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স।
দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় বাংলাদেশের সাবেক অধিনায়ককে স্বাগত জানিয়ে তাকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে উল্লেখ করেছে।
তাদের বিশ্বাস, সাকিবের মতো তারকার অন্তর্ভুক্তি দলকে যেমন শক্তিশালী করবে, তেমনি লিগের আকর্ষণও বাড়াবে।
আরও পড়ুন <<>> ফাইনালের বিতর্কিত সেই রেফারির অবসর
এবারের আসরে পোখারা অ্যাভেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার অজন্তা মেন্ডিস। কোচ ও খেলোয়াড় দুই অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্বকে নিয়ে নতুন মৌসুমে বড় স্বপ্ন দেখছে দলটি।
নেপাল প্রিমিয়ার লিগের যাত্রা শুরু হয় ২০২৪ সালে। উদ্বোধনী আসরে শিরোপা জেতে জনকপুর বোল্টস। পরের বছর চ্যাম্পিয়ন হয় লুম্বিনী লায়ন্স। দুটি আসরেই রানার্সআপ ছিল সুদূরপশ্চিম রয়্যালস।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































