ছবি : আপন দেশ
গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চিঠিতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানিসহ জ্বালানি খাতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে। এমনটিই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গ্যাস সংকট নিরসনে প্রধানমন্ত্রী আজ দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানিসহ যেকোনো ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ আশা করছে, এ বিষয়ে মালয়েশিয়া সরকার দ্রুততম সময়ের মধ্যেই ইতিবাচক সাড়া দেবে।
এর আগে গত ২৭ জুলাই প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, গ্যাস সংকটের তাৎক্ষণিক সমাধান সম্ভব হচ্ছে না। সার্বিক চেষ্টা চলছে। আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কেটে যেতে শুরু করবে।
আরও পড়ুন : টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই
তিনি আরও বলেন, মূলত কারিগরি সমস্যার কারণেই গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গ্যাস সংকটের সমাধানে স্বল্প মধ্য এবং দীর্ঘ মেয়াদে উদ্যোগ নিয়েছে সরকার। আগের সরকার দীর্ঘ মেয়াদে কোনো উদ্যোগ নেয়নি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































