Apan Desh | আপন দেশ

উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৩, ২৮ জুলাই ২০২৬

উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ছবি: আপন দেশ

ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে কাভা চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। এদিন টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে উজবেকিস্তানকে ৩-০ সেটে হারায় লাল সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৮ জুলাই) এ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল হয়।

এখন পর্যন্ত এ আসরে বাংলাদেশ ৬টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জিতেছে পাঁচটিতে। উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ।

এরপর নেপাল ও কাজাখস্তানকে ৩-২ সেটে হারালেও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে হার মানতে হয় ০-৩ সেটে।

রাউন্ড রবিন লিগ পর্বের শেষ খেলায় শ্রীলংকাকে ৩-২ সেটে হারিয়ে শেষ চারে ওঠে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে উজবেকিস্তানকে হারালো টাইগাররা। প্রতিযোগিতায় এখন পর্যন্ত অপরাজিত পাকিস্তান।

বুধবার (২৯ জুলাই) হবে ৮ দিনব্যাপী কাভা চ্যাম্পিয়নশিপের ফাইনাল। পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এ টুর্নামেন্ট হচ্ছে।

আরও পড়ুন <<>> অবশেষে ফ্রান্সের কোচ হলেন জিদান

এতে অংশগ্রহণকারী দেশগুলো হলো-স্বাগতিক পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলংকা এবং বাংলাদেশ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়