Apan Desh | আপন দেশ

ঢাকায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৩১, ১৯ মে ২০২৬

ঢাকায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস

ছবি : আপন দেশ

ঢাকা ও আশেপাশের এলাকায় মঙ্গলবার (১৯ মে) দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে।

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত পারে। এ ছাড়া পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ ছিল। 

আরও পড়ুন : সৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ হজযাত্রী, মারা গেছেন আরও একজন

সোমবার (১৮ মে) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়