ছবি: আপন দেশ
সিলেট টেস্টর দ্বিতীয় দিনে ব্যাট ও বল হাতে দারুণ লড়েছে বাংলাদেশ। দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। এতে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১৫৬ রানে।
দিনের শেষ বলেই আউট হন মুমিনুল হক। ৩০ রান করে খুররম শাহজাদের বলে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ক্যাচ দেন তিনি। অপরপ্রান্তে ১৩ রানে অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এর আগে ওপেনার মাহমুদুল হাসান জয় দুর্দান্ত ব্যাটিং করেন। ৬৪ বলে ১০টি চারে ৫২ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ৭৬ রানের জুটি গড়ে বাংলাদেশের ইনিংস মেরামত করেন জয়। হাফসেঞ্চুরির পর আক্রমণাত্মক খেলতে গিয়ে মোহাম্মদ আব্বাসের বলে আউট হন তিনি।
অভিষিক্ত তানজিদ হাসান দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় ইনিংসে তিনি করেন মাত্র ৪ রান।
এর আগে প্রথম ইনিংসে ২৭৮ রান করার পর বল হাতেও আধিপত্য দেখায় বাংলাদেশ। পাকিস্তানকে ২৩২ রানে অলআউট করে ৪৬ রানের লিড নেয় টাইগাররা।
আরও পড়ুন <<>> পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে লিড পেল বাংলাদেশ
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর আজম। এছাড়া শেষদিকে ঝড়ো ব্যাটিং করেন সাজিদ খান। তিনি ২৮ বলে ৩৮ রান করেন, যার মধ্যে ছিল তাইজুল ইসলামের এক ওভারে তিনটি ছক্কা। শেষ পর্যন্ত তাকে ফেরান নাহিদ রানা।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদ রানা ও তাইজুল ইসলাম ৩টি করে উইকেট নেন। এছাড়া তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট।
ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় অবদান রাখেন লিটন দাস। তার ১২৬ রানের দুর্দান্ত ইনিংসেই বাংলাদেশ ২৭৮ রানের সংগ্রহ পায়। এটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































