ফাইল ছবি
জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে হাভিয়ের কাবরেরার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারপর থেকেই হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের কোচ হতে প্রতিযোগিতায় নেমেছেন বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল কোচরা।
বাফুফের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দুই শতাধিক আবেদন জমা পড়েছে। এ বিপুল সংখ্যক আবেদন থেকে যোগ্যদের খুঁজে বের করতে তিন সদস্যের একটি বাছাই কমিটি গঠন করেছে বাফুফে। বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটনসহ চার সদস্যের কমিটিতে রয়েছেন সাবেক ফুটবলার ছাইদ হাসান কানন, ইকবাল হোসেন ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু।
আরও পড়ুন<<>>সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ
হিল্টন বলেন, চার সদস্যের এক বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আমরা এ সপ্তাহের মধ্যে কোচদের সিভি পর্যালোচনা করে একটি সংক্ষিপ্ত তালিকা করে জাতীয় টিমস কমিটির কাছে প্রতিবেদন দেব। এরপর তারা নির্বাচিত কোচদের সাক্ষাৎকার নেবে।
শুধু জাতীয় দলের প্রধান কোচই নয়, বাফুফে একইসঙ্গে গোলকিপিং কোচ ও যুব দলের কোচও নিয়োগ দিতে যাচ্ছে। গোলকিপিং কোচের জন্য প্রায় ৪০টি এবং যুব দলের কোচের জন্য সমসংখ্যক আবেদন জমা পড়েছে।
আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। নতুন কোচের অধীনেই ইউরোপের মাটিতে প্রথম খেলার অপেক্ষায় হামজা-শমিতরা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































