বিশ্বকাপ ট্রফি সামনে নিয়ে জামালের ভবিষ্যদ্বাণী
সব ফুটবলারের স্বপ্নের কেন্দ্রবিন্দুতে থাকে ফিফা বিশ্বকাপ ট্রফি। সবাই চায় এর খুব কাছাকাছি যেতে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার ক্ষেত্রেও তাই দেখা গেছে। ট্রফিটি সামনে পেয়ে সেই উচ্ছ্বাসেই প্রকাশ করেছেন তিনি। করেছেন ভবিষ্যদ্বাণীও। বুধবার (১৪ জানুয়ারি) ২০২৬ বিশ্বকাপের আগে বিশ্বকাপ ট্রফি বিশ্ব প্রদক্ষিণের ধারাবাহিকতায় ঢাকায় এসেছে। বিশ্বকাপ ট্রফির সঙ্গে ঢাকায় এসেছেন ২০০২ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার গিলবার্তো সিলভা।
০৪:১৬ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার