Apan Desh | আপন দেশ

বাফুফে

কুল-বিএসজেএ মিডিয়া কাপের উদ্বোধন

কুল-বিএসজেএ মিডিয়া কাপের উদ্বোধন

প্রতি বছরের ধারাবাহিকতায় আবারও শুরু হয়ে গেল কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। রোববার (০৩ মে) ৩২ মিডিয়া হাউজের অংশগ্রহণে মতিঝিলস্থ বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে ঐতিহ্যবাহী কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের উদ্বোধন হয়েছে । প্রথম দিনের খেলায় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দৈনিক যুগান্তর, এখন টিভি, দীপ্ত টিভি, বাংলা ভিশন, দৈনিক কালের কণ্ঠ, দ্য ডেইলি স্টার, ক্রিকফ্রেঞ্জি ও এনটিভি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক মাঠে উপস্থিত থেকে কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

০৪:০৭ পিএম, ৩ মে ২০২৬ রোববার

আজারবাইজানের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

আজারবাইজানের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

প্রথমার্ধে লড়াইটা জমিয়ে তুললেও দ্বিতীয়ার্ধে উয়েফা সদস্যভুক্ত আজারবাইজানকে রুখতে পারলো না বাংলাদেশ। শেষদিকে গোল হজম করে হারলো লাল সবুজরা। ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার (০২ ডিসেম্বর) জাতীয় স্টেডিয়ামে আজারবাইজানের বিপক্ষে ২-১ ব্যবধানে হারলো বাংলাদেশ নারী ফুটবল দল। সফরকারীদের জয়ে গোল ২টি করেছেন সেভিঞ্জ জাফারজাদে ও মানিয়া ইসরা। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন মারিয়া মান্ডা। উয়েফা সদস্যভুক্ত দেশ আজারবাইজান। র‌্যাঙ্কিংয়েও ৩০ ধাপ এগিয়ে। শক্তিমত্তায় কিংবা অভিজ্ঞতায় বাংলাদেশ তাই যোজন যোজন পিছিয়েই বলা চলে। তবে প্রথমার্ধে দারুণ লড়াই জমিয়ে তুলেছিল লাল সবুজরা। শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়ার পর মারিয়ার চোখধাঁধানো গোলে সমতা নিয়ে বিরতিতে গিয়েছিল স্বাগতিকরা।  

১০:১১ পিএম, ২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

হংকংয়ের বিপক্ষে হামজাদের ড্র

হংকংয়ের বিপক্ষে হামজাদের ড্র

এশিয়ান কাপ বাছাইয়ে ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। হোম ম্যাচের মতো অ্যাওয়ে ম্যাচও ছিল নাটকীয়তাময়। ম্যাচের ৭৩ মিনিটে দশ জনের দলে পরিণত হয় হংকং। বাংলাদেশ দশ মিনিট পর ম্যাচে সমতা আনে। বদলি ফুটবলার ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে ফাহমিদুল দারুণ দক্ষতায় বল বক্সে নামান। রাকিব দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে প্লেসিংয়ে জালে পাঠান। হংকংয়ের গ্যালারী এতে স্তব্ধ হয়। ম্যাচের বাকি সময় বাংলাদেশ উজ্জ্বীবিত ফুটবল খেলে। চতুর্থ রেফারি ৬ মিনিট সময় দেখান। ঐ সময়ের শেষ সেকেন্ডে বাংলাদেশ লম্বা থ্রো থেকে গোলের মুহুর্ত তৈরি করে। গোলদাতা রাকিব বক্সের উপর ফ্রি অবস্থায় বল পেলেও পোস্টে রাখতে পারেননি। ফলে বাংলাদেশকে এক পয়েন্ট নিয়েই ছাড়তে হয়।

০৮:২৯ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement