Apan Desh | আপন দেশ

সংবিধান সংশোধন কমিটিতে যাবে না এনসিপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:৪৫, ১৭ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:৫০, ১৭ অক্টোবর ২০২৬

সংবিধান সংশোধন কমিটিতে যাবে না এনসিপি

ছবি: আপন দেশ

বর্তমান সংবিধান সংশোধন কমিটিতে এনসিপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। এ সময় তিনি দলটির তিন দফা দাবি তুলে ধরেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের এ সিদ্ধান্ত জানান তিনি। জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে গণভোটের রায় দ্রুত কার্যকর, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানানো হয়। 

আখতার হোসেন বলেন, গণভোটের রায় বাস্তবায়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। 

আরও পড়ুন<<>>জামায়াতি আদর্শ বিস্তারের অভিযোগে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

তিনি আরও বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে এনসিপির অংশ নেয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়াতেও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহবায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়