Apan Desh | আপন দেশ

বড় দুঃসংবাদ দিয়ে বাংলাদেশের একাদশ ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৪, ১৭ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:৪৫, ১৭ অক্টোবর ২০২৬

বড় দুঃসংবাদ দিয়ে বাংলাদেশের একাদশ ঘোষণা

ফাইল ছবি

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখী হচ্ছে বাংলাদেশ। এ ম্যাচে টস হেরেছেন টাইগাররা।

সবচেয়ে দুঃখের বিষয়, একাদশ থেকে শেষ মুহূর্তে চোটে পড়ে ছিটকে গেছেন অধিনায়ক লিটন কুমার দাস। তাই ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় টসে অংশ নেন। এদিকে জ্বরে আক্রান্ত মেহেদী হাসান মিরাজও নেই এ ম্যাচে।

আগে ফিল্ডিংয়ে নামবে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

আরও পড়ুন <<>> বাংলাদেশের সামনে আজ নতুন জিম্বাবুয়ে 

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও সাইফ হাসান।

জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারান, ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, তাফাদজওয়া সিগা (উইকেটকিপার), ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়