Apan Desh | আপন দেশ

খোলাহাটী ইউপি নির্বাচনের বিএনপির মনোনয়ন বিতরণ শুরু

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৮, ১৭ অক্টোবর ২০২৬

খোলাহাটী ইউপি নির্বাচনের বিএনপির মনোনয়ন বিতরণ শুরু

ছবি: আপন দেশ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা সদর উপজেলার ৯ নম্বর খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম  বিতরণ শুরু করেছে। বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. ইউনুস আলী দুখু।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

আরও পড়ুন<<>>ফুলবাড়ীতে বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

মনোনয়ন ফরম সংগ্রহের পর ইউনুস আলী দুখু খোলাহাটী ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন। তার মনোনয়ন ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।

এদিকে, খোলাহাটী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন কে পাচ্ছেন, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। চূড়ান্ত মনোনয়ন ও প্রার্থিতা নির্ধারণে সংশ্লিষ্ট দলীয় সিদ্ধান্ত এবং নির্বাচন কমিশনের বিধিবিধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়