Apan Desh | আপন দেশ

আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪১, ২৫ মার্চ ২০২৬

আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ আর্চারি দল

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভুটানকে হারিয়ে আর্চারি এশিয়া কাপ কম্পাউন্ড পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালের এ জয়ে পদকও নিশ্চিত হয়ে গেছে লাল সবুজ দলের।

বুধবার (২৫ মার্চ) থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়ান কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টের (স্টেজ-১) কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের সেমিফাইনালে ভুটানকে ২৩২-২২৮ স্কোরে হারায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ।

প্রথম তিন সেটে ৬০-৫৭, ৫৯-৫৮ ও ৫৭-৫৬ স্কোরে জিতে ফাইনালের পথে অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ সেটে ৫৭-৫৬ স্কোরে জিতলেও ভুটানের জন্য তা যথেষ্ট ছিল না।

আরও পড়ুন<<>>ভিয়েতনামের বিপক্ষে ভাল খেলার প্রতিশ্রুতি জামালের

সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে ভিয়েতনামের। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতকে ১৩৪-১৩৩ স্কোরে হারিয়ে ফাইনালে উঠে এসেছে তারা।

কম্পাউন্ড বিভাগে সবশেষ ২০২১ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া কাপের লেগ ওয়ানেও রৌপ্য পদক জিতেছিল বাংলাদেশ। দলগত বিভাগে সেবার সেরা হওয়ার লড়াইয়ে দল হেরেছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়